Madhuri Dixit Interview | সবসময় ব্যাগে স্বামীর ছবি রাখেন মাধুরী দীক্ষিত, জানালেন ব্যস্ত জীবনের গোপন রহস্য

SHARE:

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

সৌমি নন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : তারকাদের জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁদের প্রতিদিনের অভ্যাস, ছোটখাটো বিষয়, ব্যক্তিগত জিনিসপত্রও অনুরাগীদের কাছে কৌতূহলের বিষয় হয়ে ওঠে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ঠিক কী কী সঙ্গে নিয়ে ঘর থেকে বেরোন, তা জানার আগ্রহ ভক্তদের মধ্যে বরাবরই প্রবল।

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ব্যাগে তিনি কী কী রাখেন এবং কেন! অভিনেত্রীর ভাষায়, ‘‘আমার মনে হয় আমি তেমন কিছু সঙ্গে রাখি না। কিন্তু আমার টিমের সদস্যরা বলেন, আমি নাকি অনেক জিনিস নিয়ে ঘুরি।’’ আসলে দিনের বড় একটা সময় কাটে শুটিং ফ্লোরে বা ভ্রমণে। তাই ব্যাগই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় সহযাত্রী। প্রয়োজনীয় সব জিনিসপত্রের পাশাপাশি এমন কিছু আছে, যা মাধুরীর ব্যাগে থাকা মানেই ভক্তদের কাছে নতুন আলোচনার জন্ম। মাধুরী ওই সাক্ষাৎকারে জানান, তাঁর ব্যাগের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল, পেপার ন্যাপকিন। গাড়িতে ভ্রমণের সময় বা শুটিংয়ের ফাঁকে যে-কোনও দুর্ঘটনা বা অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে এটি অপরিহার্য। অভিনেত্রীর কথায়, ‘‘কিছু পড়ে গেলে বা তাড়াহুড়োয় কিছু গড়িয়ে পড়লে সঙ্গে ন্যাপকিন থাকা খুব দরকার।’’

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

আবার, নখের যত্নে মাধুরী ভীষণ খুঁতখুঁতে। তাই সঙ্গে থাকে একটি নেল কিট। সুন্দর ও পরিচ্ছন্ন নখই নাকি তাঁর কাছে আত্মবিশ্বাসের প্রতীক। একইসঙ্গে শারীরিক ফিটনেসের বিষয়েও তিনি সচেতন। ব্যস্ত সূচী বা শুটিং সেটে অনিয়মিত খাবারের ঝুঁকি না নিয়ে মাধুরী বরং সঙ্গে রাখেন শুকনো ফলের মিশ্রণ। তাঁর বিশ্বাস, এ ধরনের স্বাস্থ্যকর খাবার শক্তি বাড়ায় এবং সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে।

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

কিন্তু, এখানেই শেষ নয়। অভিনেত্রী জানিয়েছেন, জনসমক্ষে শৌচাগারের পরিচ্ছন্নতা তাঁকে সবসময় ভাবায়। তাই স্যানিটাইজার স্প্রে সবসময় সঙ্গে রাখেন। মাধুরীর নিজের ভাষায়, ‘‘বাথরুম নিয়ে আমার একটা দুশ্চিন্তা থেকেই যায়। তাই সবসময় সাবধান থাকি।’’ এর বাইরে নিয়মিত ব্যবহারের জিনিস যেমন ময়েশ্চারাইজ়ার, লিপস্টিক, পারফিউম, একটি ছোট ডায়েরি ও কিছু জরুরি ওষুধও থাকে তাঁর ব্যাগে।

Read : Nail Care: বর্ষায় পায়ের নখে জমে ব্যাকটেরিয়া, সঠিক যত্নে এড়ান সংক্রমণ

কিন্তু সব কিছুর ভিড়েও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, একটি ছবি। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ব্যাগে স্বামী শ্রীরাম নেনের (Shriram Nene) ছবি সবসময় থাকে। যদিও কেন এই ছবিটি তিনি রাখেন, সে প্রশ্নের উত্তরে মাধুরী হাসতে হাসতে বলেছেন, ‘‘ছবিটা আছে, কিন্তু কেন আছে, তা আমি জানি না।’’ এই অকপট স্বীকারোক্তিই যেন আবার মনে করিয়ে দিল, আলো ঝলমলে তারকা হয়েও মাধুরী ভেতরে ভেতরে একজন সাধারণ মানুষ, তিনি ভালবাসার মানুষকে সবসময় সঙ্গে রাখতে চান।

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

মাধুরীর ভক্তরা বরাবরই জানতে চান, ওঁর সাফল্যের রহস্য কী? পর্দার বাইরে অভিনেত্রীর এই ছোটখাটো অভ্যাসগুলোই যেন তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নিখুঁত স্বাস্থ্যবোধ, পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা, আর প্রিয়জনকে সবসময় হৃদয়ের কাছাকাছি রাখার প্রবণতা, এই সবই মিলে তাঁর ব্যক্তিত্বকে নতুনভাবে তুলে ধরে।

মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত
মাধুরী দীক্ষিত। ছবি : সংগৃহীত

একদিকে মাধুরী বলিউডের ‘ধক ধক গার্ল’, অন্যদিকে ঘরের মানুষ হিসেবে যত্নশীল স্ত্রী ও মা। তাই তাঁর ব্যাগের ভেতর থাকা সামান্য জিনিসও যেন বলে দেয় তাঁর জীবনের গল্প। সাধারণ মানুষ যেমন নিরাপত্তা, স্বাস্থ্য ও ভালোবাসাকে গুরুত্ব দেন, মাধুরীও তেমনি। শুধু তাঁর প্রতিটি অভ্যাসই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এখনও ভারতের অন্যতম জনপ্রিয় তারকা। বয়সকে তিনি শুধুই সংখ্যা বানিয়ে দিয়েছেন। পর্দায় তাঁর নাচ, অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করে, তেমন ব্যক্তিগত জীবনে তাঁর সরল স্বীকারোক্তি ও অভ্যাস অনুরাগীদের আরও কাছে টেনে আনে। শুধু তা-ই নয়, প্রিয় মানুষটিকেও সবসময় কাছে রাখেন মাধুরী।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra bedroom secret | রবিবার মানেই ঘনিষ্ঠতা! বেডরুম সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা-নিক, নিন্দুকদের মুখে ফের তালা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন