Loksabha Election 2024 : বিরাটি স্টেশনে মীনাক্ষীর জনসংযোগ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : লোকসভা ভোটের (Loksabha Election 2024) দেশে বাকি আসনে শেষ দফার নির্বাচন আগামী ১ জুন।

বিরাটি স্টেশনে জনসংযোগ কর্মসূচীতে মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত

 

তার আগে দমদম লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে জনসংযোগ কর্মসূচী করলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা যুব নেত্রী এদিন দমদম লোকসভার অন্তর্গত বিরাটি রেল স্টেশনে জনসংযোগ করেন।

 

বিরাটিতে বাম-কংগ্রেসের নির্বাচনী প্রচার। ছবি : সংগৃহীত

 

কথা বলেন পথচারী সহ স্টেশন ও স্টেশন সংলগ্ন ব্যবসায়ীদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআই (এম)  প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty) সহ বাম-কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জনসাধারণের কাছে দলীয় প্রার্থীকে নির্বাচনে জয়ী করার জন্য আহ্বান জানান। শোনেন, মানুষের দাবি-দাওয়াও।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Mamata Banerjee : ‘সওকত বাঘের বাচ্চা। ও লড়াই করে যাবে’ : মমতা বন্দ্যোপাধ্যায় 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন