Lal Krishna Advani : ভারতরত্ন পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন লাল কৃষ্ণ আদবাণী

SHARE:

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : শনিবার সকালেই এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বর্ষীয়াণ বিজেপি নেতা এল কে আদবাণীকে (Lal Krishna Advani) ভারতরত্ন দেওয়া হচ্ছে  প্রধানমন্ত্রীর দেওয়া এই খবরের পরেই বিজেপি নেতা-কর্মীদের ভেতর উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে এও জানান, তিনি বর্ষিয়াণ নেতাকে ফোনে অভিনন্দনও জানিয়েছেন। লাল কৃষ্ণ আদবাণী তাঁর ভারতরত্ন পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় জানান, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ।” এর পরেই প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)  বলেন, “যেদিন থেকে আরএসএস-এ যোগদান করেছি আমি কেবলমাত্র দেশের প্রতি আত্মত্যাগের জন্যই পুরস্কার চেয়েছিলাম। প্রিয় দেশের জন্য যা যা প্র‍য়োজন আমি করেছি। এটা কেবলমাত্র একটি পুরস্কার নয়, যে নীতি এবং আদর্শকে আমি বহন করি, সেটির সম্মান।” দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে বিজেপির অন্যান্য কর্মীদের মতোই খুশি লাল কৃষ্ণ আদবাণী-এর পরিবারও। বর্ষিয়াণ বিজেপি নেতা দেশবাসীকে প্রণাম জানান। তাঁর কন্যা প্রতিভা আদবাণী জানান, পরিবারের সকলে খুশি। তাঁর আরও বক্তব্য, তাঁর বাবা (লাল কৃষ্ণ আদবাণী) জীবনের এই সময় এসে সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে খুবই কৃতজ্ঞ।

ছবি : সংগৃহীত  

আরও খবর : Lal Krishna Advani : ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে লাল কৃষ্ণ আদবাণীকে, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন