Jyotipriya Mallik : বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশী

SHARE:

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশী। বৃহস্পতিবার সকাল থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি তাঁর পিএ-এর নাগের বাজারের বাড়িতেও তল্লাশী চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সুত্রের খবর, রেশন দূর্নীতি মামলায় তদন্তেই এই তল্লাশী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বন্মন্ত্রীর বাড়িসহ মোট আট জায়গায় ইডি অফিসাররা তল্লাশী অভিযান চালাচ্ছেন বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন