India Women’s ODI World Cup 2025, Richa Ghosh India squad, Shafali Verma dropped | বাংলার রিচা ঘোষ জায়গা পেলেন ভারতের বিশ্বকাপ দলে, বাদ পড়লেন শেফালি বর্মা

SHARE:

India announces Women’s ODI World Cup squad. Bengal’s Richa Ghosh included, Shafali Verma dropped. Harmanpreet Kaur to lead, Smriti Mandhana vice-captain.

শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ঘোষণা হয়ে গেল আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতের নারী ক্রিকেট দলের চূড়ান্ত তালিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও একসঙ্গে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারও দলের দায়িত্বে থাকছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। সবচেয়ে বড় চমক হল, দলে জায়গা পেয়েছেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। কিন্তু দুঃখের যে, পড়েছেন টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা (Shafali Verma)। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোচনার ঝড় তুলেছে।

ঘোষিত হল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দল। বাংলার রিচা ঘোষ জায়গা পেলেন, বাদ পড়লেন শেফালি বর্মা। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
শেফালী বর্মা। ছবি – সংগৃহীত

ভারতীয় মহিলা দল সাম্প্রতিক ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেছে। সেখান থেকেই আত্মবিশ্বাস নিয়ে নামছে মেয়েরা। অধিনায়ক হরমনপ্রীত কৌর নির্বাচিত দলকে ভরসাযোগ্য মনে করছেন। তাঁর কথায়, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই খেলেছিল। প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছে। আশা করছি বিশ্বকাপেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।” অন্যদিকে নির্বাচনী কমিটির প্রধান নীতু ডেভিড (Neetu David) জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই দলকে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, “আমরা দলে অতিরিক্ত পরিবর্তন আনতে চাইনি। এটা সেই স্কোয়াড যাদের ওপর আমরা ভরসা করছি। বিশ্বকাপের মতো মঞ্চে বেশি পরীক্ষা-নিরীক্ষা করার ঝুঁকি নেওয়া উচিত নয়।”

ঘোষিত হল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দল। বাংলার রিচা ঘোষ জায়গা পেলেন, বাদ পড়লেন শেফালি বর্মা। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
স্মৃতি মন্ধানা। ছবি -সংগৃহীত

কিন্তু, শেফালি বর্মার বাদ যাওয়া অনেককেই অবাক করেছে। শক্তিশালী ব্যাটিং অর্ডারে শেফালির ঝড় তোলার ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বহু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। কিন্তু ওয়ানডেতে সাম্প্রতিক ধারাবাহিকতায় ঘাটতি থাকায় নির্বাচকরা তাঁকে বাইরে রেখেছেন বলেই মনে করছে ক্রিকেট মহল।প্রসঙ্গত, ভারতীয় দল এখনও পর্যন্ত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। তবে বারবার ফাইনালে উঠে ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছেও হতাশ হতে হয়েছে। এবার সেই স্বপ্ন পূরণ করারই লক্ষ্য রাখছেন মেয়েরা। বিশ্বকাপের আগে ভারতীয় দল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, যা শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর। নির্বাচকদের তরফে জানানো হয়েছে, সেই সিরিজের দলে একমাত্র পরিবর্তন হল সায়লি সাতঘড়ে (Sayali Satghare) -এর অন্তর্ভুক্তি। তিনি এসেছেন অমনজ্যোত কৌর (Amanjot Kaur)-এর জায়গায়।

ঘোষিত হল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দল। বাংলার রিচা ঘোষ জায়গা পেলেন, বাদ পড়লেন শেফালি বর্মা। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
স্মৃতি মন্ধানা। ছবি- সংগৃহীত
ভারতের চূড়ান্ত বিশ্বকাপ দল:

● হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), অধিনায়ক
● স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), সহ-অধিনায়ক
● প্রতিকা রাওয়াল (Pratika Rawal)
● হরলিন দেওল (Harleen Deol)
● দীপ্তি শর্মা (Deepti Sharma)
● জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)
● রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)
● অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)
● রিচা ঘোষ (Richa Ghosh), উইকেটকিপার
● ক্রান্তি গৌড় (Kranti Goud)
● অমনজ্যোত কৌর (Amanjot Kaur)
● রাধা যাদব (Radha Yadav)
● শ্রী চরণী (Sri Charani)
● যস্তিকা ভাটিয়া (Yastika Bhatia), উইকেটকিপার
● স্নেহ রানা (Sneh Rana)

ভারতের ব্যাটিং লাইনআপে এবারও নজর থাকবে স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ ও তরুণ রিচা ঘোষের ওপর। অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা থাকছেন মিডল অর্ডারে দলের মূল ভরসা হয়ে। বোলিং আক্রমণে রেণুকা সিং ঠাকুর ও রাধা যাদবের মতো বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই দল ভারসাম্যপূর্ণ হলেও শেফালিকে বাদ দেওয়ায় আক্রমণাত্মক ব্যাটিং অর্ডারে খানিকটা শূন্যতা থেকে যেতে পারে। তবে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল মানসিকভাবে অনেক পরিণত ও একতাবদ্ধ। বিশ্বকাপে তাদের অন্যতম লক্ষ্য থাকবে ট্রফি জেতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো।

ছবি: সংগৃহীত।
আরও পড়ুন : Olympic Cricket 2028, Virat Kohli comeback |অলিম্পিকে ফিরছে ক্রিকেট, কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তনের গুঞ্জন ঘনাচ্ছে!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন