India vs England, Indian Cricket Team, Test Match News | ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের জন্য নতুন চমক

SHARE:

শুভ্রাংশু চন্দ ✪ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করেছে আসন্ন চতুর্থ টেস্ট (India vs England Test) ম্যাচের জন্য নতুন করে সাজানো হয়েছে টিম ইন্ডিয়ার স্কোয়াড। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) লাল বলের ক্রিকেট থেকে অবসরের পর টেস্ট দলের প্রতি ভক্তদের উত্তেজনা কিছুটা কমে গেলেও, অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ইংল্যান্ডের (England) মাটিতে আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় শিবির।

২৩ জুলাই থেকে শুরু হতে চলা এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না শুভমনরা। সিরিজে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ব্লু ব্রিগেড (Team India)। ফলে, গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও টিম ম্যানেজমেন্ট নতুন করে দল সাজানোর পথে হাঁটছে। বিশেষ করে, চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া কিছু খেলোয়াড়কে বদলে নতুনদের অন্তর্ভুক্তি নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থ (Rishabh Pant) সাম্প্রতিক ম্যাচ চলাকালীন আঙুলে গুরুতর চোট পান। ম্যাচ শেষে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) বলেন, “পন্থের চোট আমাদের জন্য বড় ধাক্কা। ওর দ্রুত সুস্থতা কামনা করছি।” অন্যদিকে, নেট প্র্যাকটিস চলাকালীন বল আটকাতে গিয়ে পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh) হাঁটুর উপরে চোট পান। চোট গুরুতর না হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দিলে আর্শদীপের বিকল্প খুঁজতে হবে।

এর মধ্যে বড় সুখবর এসেছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) প্রত্যাবর্তনের মাধ্যমে। তিনি শেষবার ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮৫ টেস্টে ভারতের হয়ে ৫০৭৭ রান করেছেন। ভারতীয় টপ অর্ডারে করুন নায়ারের (Karun Nair) ধারাবাহিক ব্যর্থতা (এখনও পর্যন্ত সিরিজে মাত্র ১৩১ রান) দলকে চিন্তায় ফেলেছে। তাই মিডল অর্ডারকে মজবুত করতেই রাহানেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টিম ম্যানেজমেন্টের একজন আধিকারিক জানিয়েছেন, “রাহানের অভিজ্ঞতা এই কঠিন পরিস্থিতিতে দলের জন্য গুরুত্বপূর্ণ। ওর ফিরে আসা মানসিক শক্তি জোগাবে বাকি ব্যাটসম্যানদের।” অন্যদিকে, পেস ডিপার্টমেন্টে নতুন আলো জ্বালাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকলেও, এবার তার ফিটনেস রিপোর্ট সন্তোষজনক। সূত্রের খবর, চতুর্থ ও পঞ্চম টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ৬৪ টেস্টে ২২৯ উইকেট নেওয়া শামি যদি পূর্ণ শক্তিতে ফিরে আসেন, তবে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারেন।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, “টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা আর টেম্পারমেন্টের কোনও বিকল্প নেই। রাহানে ও শামির ফেরা ভারতের জয়ের সম্ভাবনা বাড়াবে।” অন্যদিকে, গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই ম্যাচ বাঁচা-মরার লড়াই। সেরা কম্বিনেশনেই নামবে দল।” ইতিমধ্যেই ম্যানচেস্টারের (Manchester) পিচ রিপোর্টে জানা যাচ্ছে, ব্যাটসম্যানদের জন্য প্রথম দুই দিন সুবিধা থাকলেও, পরে বোলাররা ম্যাচে প্রভাব ফেলতে পারবেন। ফলে শামির (Mohammed Shami) ফিরে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই টেস্ট জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। ফলে রাহানে-শামির নতুন দায়িত্ব ও মঞ্চে তাদের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

ছবি: সংগৃহীত  

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | Issue 74, 20th July 2025 Sunday | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৭৪। ২০ জুলাই ২০২৫ রবিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন