Icc men’s ODI World Cup 2023 India : জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে নামবে ভারত

SHARE:

জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে নামবে ভারত

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আগের ম্যাচে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর ছন্দোবদ্ধ ব্যাটিং ভারতকে দুরন্ত জয় এনে দেয়। সেই সঙ্গে ফর্ম হারাতে বসেছেন রোহিত সেই তকমাও মুছে ফেলেন। সেই সঙ্গে ম্যাচ চেসার বিরাট কোহলির কথাও উঠে আসছে। এই ব্যাটার ভারতকে আগের দুই ম্যাচেই লড়াই করতে দেখা যায়। দেশকে ভীষণ অভিজ্ঞ ও দায়িত্বশীল ক্রিকেট উপহার দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অন্যদিকে, ভারতের ক্রীড়া বিশেষজ্ঞদের মত, রোহিতের নেতৃত্বাধীন ভারতের বিশ্বকাপের এই দল যে-কোনও ম্যাচ লড়াই করে বের করতে প্রস্তুত। আহমেদাবাদে ভারত ও পাকিস্তান ম্যাচে জয় ধরে রাখা ও জয়ের হ্যাট্রিক করতে মরিয়া  রোহিত, কোহলি, শার্দূলরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন