Howrah Station : রেল পুলিশ প্রাণ বাঁচালেন এক যাত্রীর

SHARE:

রেল পুলিশ প্রাণ বাঁচালেন এক যাত্রীর

সাশ্রয় নিউজ ★ হাওড়া : যাত্রী দৌড়চ্ছিলেন বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য। এমনই সময় তাঁর পা পিছলে যায়। ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে দেয়। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন, এমন সময় মরিয়া ওই যাত্রী দৌড় দেয় টেন ধরার জন্য। তাঁর পিছনে ধাওয়া করেন আরপিএফ জওয়ান। ট্রেনের দরজা খোলা আছে এই ভেবে ওই যাত্রী চলন্ত ট্রেনটিতে উঠতে যান। পড়ে যান পা-ফসকে। পিছনে দৌড়তে থাকা আরপিএফ জওয়ান তাঁকে তোলেন। এমনি একটি ভিডিও ভাইরাল হয় এক্স হ্যাণ্ডলে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যম ব্যবহারকারীরা ধন্যবাদ জানান আরপিএফ জওয়ানকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন