Finance Minister Nirmala Sitharaman : সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সংসদের আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman)। ওই রিপোর্টে উল্লেখ যে, ‘‘ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভ। ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিকা করে অর্থনীতি এখন স্থিতিশীল।’’ অর্থমন্ত্রীর কথায়, করোনা অতিমারিতে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা বাধার মুখোমুখি হয় তবে বর্তমান পরিস্থিতিতে তা অনেকটাই স্থিতিশীল। তাঁর কথায়,  ‘শেষ অর্থবর্ষের চারটি ত্রৈমাসিকের মধ্যে তিনটিতেই আর্থিক বৃদ্ধি ছিল ৮ শতাংশের বেশি। ২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষে উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে।’’

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : PM Narendra Modi : বিরোধীদের বার্তা মোদীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন