Esha Gupta | কামদেবের দান যৌনতা প্রসঙ্গে মন্তব্য এষার

SHARE:

শিবপ্রসাদ মণ্ডল ★ সাশ্রয় নিউজ : বলিউডে যৌনতার প্রতীক হিসেবে বহু দিন ধরেই পরিচিত এষা গুপ্ত (Esha Gupta)। তবে এই তকমা নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি বরাবরই স্পষ্ট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে অকপট মন্তব্য করেন অভিনেত্রী। জানিয়েছেন, এই ‘সেক্স সিম্বল’ (Sex Symbol) তকমাকে তিনি ঈশ্বরের আশীর্বাদ বা কামদেবের (Kamadeva) দান হিসেবেই দেখেন। এষা গুপ্ত (Esha Gupta) বলিউডে পা রেখেছিলেন ‘জান্নাত ২’ (Jannat 2) ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই ইমরান হাশমি (Emraan Hashmi)-র বিপরীতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কেড়েছিলেন। এরপর একাধিক ছবিতে তাঁর বোল্ড লুকই তাঁকে দিয়েছে ‘সেক্স সিম্বল’ (Sex Symbol)-এর খ্যাতি। তবে এই তকমা নিয়ে কেমন মনে হয় তাঁর? প্রশ্ন করা হলে এষা বলেন, “অভিনয়জীবনের শুরুর দিকে আমি নিজেকে নিয়ে কোনও গতে বাঁধা ধারণা তৈরি করতে চাইনি। সেটা লোকজনই করেছে।” তাহলে দর্শকরাই কি তাঁকে যৌনতার প্রতীক হিসেবে দেখতে চায়? সপাটে জবাব এষার, “যৌনতার প্রতীক আবার কী! যৌনতার প্রতীক হল কামসূত্র (Kamasutra)। এষা নয়।” এখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, “আপনি যদি বলেন, এষা যৌনতার প্রতীক তা হলে বলতে হবে এটা ঈশ্বরের দান। এটা কামদেবের (Kamadeva) দান। ‘সেক্স সিম্বল’ (Sex Symbol) কোনও ভাল তকমা হতে পারে না। আবার খারাপও না।” তবে এই তকমা যে তাঁকে এক সময়ে মানসিকভাবে প্রভাবিত করেছিল, সেটাও স্বীকার করেছেন এষা গুপ্ত (Esha Gupta)। তাঁর কথায়, “আপনারাই আমাকে ভাবতে বাধ্য করেছেন, পাশের বাড়ির মেয়ের মতো দেখতে হওয়া উচিত। লোকজনই আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি যেমন দেখতে, সেটাকে সৌন্দর্য বলে না।” তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে সেই অস্বস্তি কাটিয়ে উঠেছেন তিনি। বর্তমানে নিজের শরীর এবং সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসী এষা। অভিনেত্রী মনে করেন, কোনও বিশেষ তকমাই একজন মানুষের আসল পরিচয় নয়। ব্যক্তি হিসেবে নিজেকে কীভাবে তৈরি করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ। শেষবার তিনি দেখা গিয়েছেন ওয়েব সিরিজ ‘আশ্রম’ (Aashram)-এ। সেখানে ভিন্নরূপে নজর কেড়েছিলেন এষা। তাঁর স্পষ্ট বার্তা, কামদেবের এই দানকে তিনি কখনও লজ্জা হিসেবে দেখেন না, বরং এটাকেই আত্মবিশ্বাসের অস্ত্র করে বাঁচতে শেখেন প্রতিদিন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Esha Gupta | ‘আমরা ঋতুস্রাব সহ্য করি, সন্তানও জন্ম দিই’ হার্দিককে বিঁধে এষা গুপ্তার সাফ বার্তা 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন