Elon Musk vs Mukesh Ambani | স্টারলিঙ্কের আগেই মাঠে মুকেশ আম্বানি

SHARE:

আলোক নাথ ★ সাশ্রয় নিউজ, নতুন দিল্লি : দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্ক (Starlink) যতই আসার তোড়জোড় শুরু করুক না কেন, তার আগেই আসল খেলা দেখিয়ে দিল মুকেশ অম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Reliance Jio)। কেন্দ্রীয় সরকার সম্প্রতি স্টারলিঙ্ককে ভারতের বাজারে ব্যবসা শুরু করার লাইসেন্স দিয়েছে ঠিকই, তবে এই মার্কেটে নামতে তাদের কিছুটা সময় লাগবে। আর সেই ফাঁকেই নিজেদের অবস্থান মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে জিও (Jio)। সূত্রের খবর, স্টারলিঙ্কের প্রতিযোগিতায় টিকে থাকতে ইতিমধ্যেই জিও লঞ্চ করে ফেলেছে তাদের নতুন ওয়াইফাই সিক্স রাউটার, যার নাম Jio AX6000 Universal Router। এর দাম রাখা হয়েছে ছয় হাজার টাকার মধ্যে। সংস্থার দাবি, এই রাউটার ওয়াইফাই সিক্স প্রযুক্তিতে তৈরি হওয়ায় আগের যে কোনও রাউটারের তুলনায় দ্রুততর এবং ক্ষমতাসম্পন্ন। ফলে আরও বেশি স্পিডে আপলোড ও ডাউনলোড করা যাবে অনায়াসে।জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, “নতুন এই রাউটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একসঙ্গে ১০০টি ডিভাইস কানেক্ট করা সম্ভব হয়। ব্যবহারকারীরা নির্ভয় মনে ডেটা ব্যবহার করতে পারবেন, স্পিড কমার কোনও ভয় থাকবে না।” বিশেষজ্ঞরা মনে করছেন, ইলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্কের (Starlink) হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাকে টেক্কা দিতেই এই নতুন রাউটার বাজারে এনেছে জিও (Jio)। এই রাউটারে ২.৪ গিগাহার্জ (GHz) ও ৫ গিগাহার্জ (GHz) দুই ব্যান্ডই ব্যবহার করা যাবে। সেই সঙ্গে থাকছে উন্নত পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেম। শুধু তাই নয়, ল্যান বিহীন এই রাউটার সর্বাধিক ৬ Gbps পর্যন্ত স্পিড দিতে সক্ষম বলে জানিয়েছে জিও। বাড়ি কিংবা অফিস, যে কোনও জায়গায় এই রাউটার ব্যবহার করা যাবে নির্বিঘ্নে। বিশেষজ্ঞদের মতে, দেশের ডিজিটাল পরিকাঠামোকে আরও মজবুত করতে জিওর এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। যদিও স্টারলিঙ্কের বাজারে প্রবেশের পর প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে। তবে একথা বলাই যায়, ইলন মাস্কের স্টারলিঙ্ক বাজারে আসার আগেই মুকেশ অম্বানির সংস্থা নিজেদের খেলার ছক সাজিয়ে ফেলেছে।

এ প্রসঙ্গে জিও-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, “আমরা চাই ভারতবাসী বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা পান। সেই লক্ষ্যে আমরা আগের থেকে আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসছি।” স্টারলিঙ্কের হাত ধরে দেশে ইন্টারনেট বিপ্লবের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই মুকেশ অম্বানির এই পদক্ষেপ যে নতুন দিশা দেখাবে, তা বলাই যায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Hampi Travelog | মাতাঙ্গ পাহাড়ের চূড়ায় নিঃশব্দ বিস্ময়, সূর্যাস্তের আলোয় হাম্পি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন