Cristiano Ronaldo, Georgina Rodriguez Engagement | ওজন ৩৫ ক্যারাট! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-জর্জিনার বাগ্‌দানের আংটি ঘিরে হইচই, দাম শুনে অবাক নেটিজেনরা

SHARE:

Cristiano Ronaldo and Georgina Rodriguez get engaged. Their rare 35-carat diamond ring sparks buzz, valued between ₹26 crore and ₹44 crore.

সাশ্রয় নিউজ ডেস্ক ★ লিসবন : ফুটবল জগতের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez) অবশেষে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনলেন। সোমবার, কোনও জমকালো আয়োজন নয়, বরং সামাজিক মাধ্যমকে বেছে নিলেন এই খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। ছবি -সংগৃহীত।
জর্জিনার রডরিগেজ-এর এনগেজমেন্ট রিং। ছবি -সংগৃহীত।

জর্জিনা ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, রোনাল্ডোর হাতের উপর রাখা তাঁর হাত, আর অনামিকায় ঝলমল করছে এক বিশালাকার হিরের আংটি। ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। আংটির আকার, উজ্জ্বলতা ও বিরলত্ব নিয়ে নেটিজেনদের পাশাপাশি রত্ন বিশেষজ্ঞদের মধ্যেও কৌতূহল তুঙ্গে। অনেক সমালোচকদের দাবি, আংটিতে বসানো হিরেটি অত্যন্ত বিরল এবং নিখুঁতভাবে কাটা, যা তার সৌন্দর্য ও মূল্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রত্নবাজারে এমন গুণমানের হিরে সচরাচর দেখা যায় না বলেই মত বিশেষজ্ঞদের একাংশ।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ বাগ্‌দান সেরেছেন। ৩৫ ক্যারাটের বিরল হিরের আংটি ঘিরে চর্চা, দাম ২৬-৪৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। ছবি -সংগৃহীত। 

সূত্রের খবর, হিরেটির ওজন ২৫ থেকে ৩৫ ক্যারাটের মধ্যে হতে পারে। এর কাট, রঙ এবং স্বচ্ছতার মান একে বিশ্বের সবচেয়ে দামি হিরেগুলির তালিকায় স্থান দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দাম নিয়ে মতপার্থক্য থাকলেও অনুমান করা হচ্ছে, ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৬ কোটি টাকা থেকে ৪৪ কোটি টাকার মধ্যে হতে পারে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। ছবি -সংগৃহীত।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। ছবি -সংগৃহীত। 

রোনাল্ডো ও জর্জিনার প্রেমের গল্পও কম সিনেম্যাটিক নয়। প্রায় ৮ বছর আগে, মাদ্রিদের একটি বিলাসবহুল পোশাকের দোকানে প্রথম আলাপ হয় তাঁদের। সেখানেই সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেই সাধারণ আলাপই ধীরে ধীরে গড়ায় গভীর সম্পর্কে। এরপর থেকে নানান মুহূর্তে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে, তাঁরা একে অপরের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠেছেন। বাগ্‌দানের খবর শোনার পর ভক্তরা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। কেউ কেউ আংটির ছবি জুম করে পর্যবেক্ষণ করছেন, আবার কেউ আংটির আকার নিয়ে রসিকতাও করছেন। এক ভক্ত লিখেছেন, “এমন আংটি পরতে আলাদা সেফ দরকার।” অন্য একজন মজার ছলে বলেছেন, “এটা আংটি না, মনে হচ্ছে ছোটখাটো হীরা খনি।”

রোনাল্ডোর বিরল আংটি উপহার দিয়ে রোনাল্ডো যেন তাঁর ভালবাসার প্রকাশকে নতুন মাত্রায় নিয়ে গেলেন। শুধুমাত্র ফুটবলে নয়, ব্যক্তিগত জীবনেও রোনাল্ডো যে গ্র্যান্ড গেস্টার দিতে জানেন, তা আবারও প্রমাণিত হল। বিশ্বজুড়ে এই মুহূর্তে শুধুই রোনাল্ডো-জর্জিনার আংটির ছবি, ভিডিও এবং আলোচনা। ফুটবল মাঠের বাইরে থেকেও তাঁরা প্রমাণ করে দিচ্ছেন, গ্ল্যামার ও রোম্যান্সের মিশেলে কীভাবে মানুষের হৃদয় জিতে নেওয়া যায়।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar Australia tourism campaign | অস্ট্রেলিয়ার ট্যুরিজম ক্যাম্পেনে বড় ব্রেক! ১১৩৭ কোটির প্রকল্পে মুখ সারা তেন্ডুলকর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন