Brittany Mahomes birthday, Taylor Swift at Brittany Mahomes party | টেলর সুইফটের উপস্থিতিতে জমকালো জন্মদিন পার্টি, আলোচনায় ব্রিটানি মাহোমসের ৩০তম জন্মদিন উদযাপন

SHARE:

ন্যাশভিলে জমকালোভাবে উদযাপন করলেন ব্রিটানি মাহোমসের ৩০তম জন্মদিন। পার্টিতে উপস্থিত ছিলেন টেলর সুইফট, যিনি সম্প্রতি ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।

পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নিউইয়র্ক : কানসাস সিটি চিফস-এর (Kansas City Chiefs) তারকা কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমস-এর (Patrick Mahomes) স্ত্রী ব্রিটানি মাহোমস (Brittany Mahomes) সম্প্রতি ন্যাশভিল-এ (Nashville) ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে জমকালোভাবে উদযাপন করলেন নিজের ৩০তম জন্মদিন। এই বিশেষ পার্টিতে উপস্থিত ছিলেন পপ সেনসেশন টেলর সুইফট (Taylor Swift)। সুইফট বর্তমানে এনএফএল তারকা ট্র্যাভিস কেলস (Travis Kelce)-এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। উল্লেখ্য, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, ব্রিটানি মাহোমস পরেছিলেন একটি ক্রপড ডেনিম জ্যাকেট, মানানসই স্কার্ট এবং সাদা টি-শার্ট। গ্লিটার বুট ও কাউবয় হ্যাট তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। জন্মদিনের সাজসজ্জা ও পরিবেশে ঝলমল করছিল আভিজাত্য ও উচ্ছ্বাস।

টেলর সুইফটের উপস্থিতি পার্টিকে অন্য মাত্রা দেয়। সম্প্রতি এনএফএল তারকা ও চিফসের টাইট অ্যাণ্ড ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সেরে তিনি যখন আলোচনার কেন্দ্রে, তখন এই জন্মদিনের উদযাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিছু লিক হওয়া ছবিতে দেখা যায়, সুইফট কালো স্প্যাগেটি স্ট্র্যাপ টপ পরে হাজির হয়েছিলেন।
টেলর সুইফট ও ব্রিটানি মাহোমস। ছবি : সংগৃহীত 

পার্টিতে শুধু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবই নয়, একাধিক সেলিব্রিটিও যোগ দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রে খবর, ব্রিটানির বন্ধু লিন্ডসে বেল (Lyndsay Bell), মিরান্ডা হোগ (Miranda Hogue), চ্যাস্টলি স্ট্রোথার (Chastley Strother) এবং টেলর সুইফট একসঙ্গে উইকএন্ড উপভোগ করেন। আয়োজনের মধ্যে ছিল, স্পা সেশন, ফাইন ডাইনিং এবং কাস্টম হ্যাট তৈরির বিশেষ অভিজ্ঞতা।

ন্যাশভিলে জমকালোভাবে উদযাপন করলেন ব্রিটানি মাহোমসের ৩০তম জন্মদিন। পার্টিতে উপস্থিত ছিলেন টেলর সুইফট, যিনি সম্প্রতি ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।
ব্রিটানি মাহোমস। ছবি : সংগৃহীত
জন্মদিনে টেলর সুইফটের বিশেষ উপস্থিতি 

সূত্রের খবর যে, টেলর সুইফটের উপস্থিতি পার্টিকে অন্য মাত্রা দেয়। সম্প্রতি এনএফএল তারকা ও চিফসের টাইট অ্যাণ্ড ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সেরে তিনি যখন আলোচনার কেন্দ্রে, তখন এই জন্মদিনের উদযাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিছু লিক হওয়া ছবিতে দেখা যায়, সুইফট কালো স্প্যাগেটি স্ট্র্যাপ টপ পরে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত, টেলর সুইফট এবং ব্রিটানি মাহোমসের বন্ধুত্ব অনেকটাই তাদের সঙ্গীদের কারণে। এনএফএল ম্যাচে প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করতে ও কথা বলতে দেখা গিয়েছে তাদের। ফলে ব্রিটানির জন্মদিনে সুইফটের উপস্থিতি অনেকের কাছেই স্বাভাবিক মনে হলেও, ভক্তরা ব্যাপক উচ্ছ্বাসে ভরে ওঠেন।

টেলর সুইফটের উপস্থিতি পার্টিকে অন্য মাত্রা দেয়। সম্প্রতি এনএফএল তারকা ও চিফসের টাইট অ্যাণ্ড ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সেরে তিনি যখন আলোচনার কেন্দ্রে, তখন এই জন্মদিনের উদযাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিছু লিক হওয়া ছবিতে দেখা যায়, সুইফট কালো স্প্যাগেটি স্ট্র্যাপ টপ পরে হাজির হয়েছিলেন।
টেলর সুইফট ও ব্রিটানি মাহোমস। ছবি : সংগৃহীত

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান 

কয়েকদিন আগেই, (২৬ আগস্ট), টেলর সুইফট নিজেই ঘোষণা করেন, ট্র্যাভিস কেলসের সঙ্গে তাঁর বাগদানের খবর। একটি ফুলের বাগানে তোলা ছবিতে কেলসকে হাঁটু গেড়ে প্রপোজ করতে দেখা যায়। ছবিগুলোতে সুইফট ব্যাকগ্রাউন্ডে রেখেছিলেন তাঁর জনপ্রিয় গান, ‘So High School’-এর লিরিক্স। প্রায় দু’ বছরের সম্পর্কে থাকার পর এই জুটি তাদের নতুন অধ্যায় শুরু করল। ঘোষণা পোস্টে সুইফট লিখেছিলেন, “তোমার ইংলিশ টিচার আর তোমার জিম টিচার বিয়ে করতে চলেছে।” এই রোম্যান্টিক ঘোষণা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে ব্রিটানি মাহোমসের জন্মদিনে সুইফটের উপস্থিতি আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বিরল সৌন্দর্যের এক আংটি। ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হিরেটির মূল্য নিয়ে নানা অনুমান। অলঙ্কার বিশেষজ্ঞদের মতে, এটি নিছক একটি আংটি নয়, বরং সংগ্রাহক ও ফ্যাশনপ্রেমীদের কাছে এক অমূল্য রত্ন। অলঙ্কার বিশারদ জুলিয়া সাফি (Julia Saffi) জানিয়েছেন, টেলরের আঙুলে থাকা হিরেটির ওজন আনুমানিক ৭ থেকে ১০ ক্যারাট। তাঁর অনুমান অনুযায়ী, হিরেটির দাম ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা।
টেলর সুইফট। ছবি : সংগৃহীত 

এদিকে এনএফএল মৌসুম শুরু হতে চলেছে খুব শিগগিরই। আগামী ৬ সেপ্টেম্বর কানসাস সিটি চিফসের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস চার্জার্স (Los Angeles Chargers)। জন্মদিন উদযাপন ও বাগদানের উচ্ছ্বাসের মধ্যেও এখন ক্রীড়াপ্রেমীদের নজর আসন্ন ম্যাচে। তবে আপাতত আলোচনার মূল কেন্দ্রবিন্দু ব্রিটানি মাহোমসের ৩০তম জন্মদিন এবং টেলর সুইফটের ঝলমলে উপস্থিতি।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Taylor Swift Engagement | বাগ্‌দান সারলেন টেলর সুইফ্‌ট, ঝড় তুলেছে আঙুলের হিরের আংটি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন