সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি মামলায় জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee)। শুক্রবার ওই মামলায় দেশের শীর্ষ আদালতের পার্থ চট্টোপাধ্যায়কে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দেওয়ার নির্দেশ দেন বলে উল্লেখ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদন করলে ইডি ও সিবিআই ‘প্রভাবশালী’ তকমায় তাঁর জামিন আটকে যায় বলে সূত্রের খবর। এরপর ওই মামলায় জামিনের জন্য তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। উল্লেখ্য যে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই গ্রেফতার করে প্রাক্তন শিক্ষা পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতা মুখোপাধ্যায় সম্প্রতি মামলায় জামিন পান। অন্যদিকে, শুক্রবার বেশ ক’য়েকটি শর্তের ভিত্তিতে পার্থর জামিন মঞ্জুর করেন মহামান্য সুপ্রিম কোর্ট। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলাতে এখনই জেলমুক্তি ঘটছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
ছবি : সংগৃহীত




