BJP : জেলায় জেলায় যুবতী সম্মেলন করবে বিজেপি

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সংযুক্ত মোর্চার বৈঠকে বুধবার ঠিক হয় জেলায় জেলায় মহিলা সম্মেলন করবে বিজেপি। বিজেপির সাতটি মোর্চার রাজ্য স্তরের নেতৃত্ব আইসিসিআর-এর বৈঠকে উপস্থিত ছিলেন বলে উল্লেখ। সেই বৈঠকেই বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করে রাজ্যের প্রতিটি জেলাতে যুবতী সম্মেলন করতে হবে। এবং তা লোকসভা ভোটের আগেই। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নির্দেশ পেয়েই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ৩৫ আসনে জয়ের লক্ষ্যে দৌড়চ্ছে রাজ্য বিজেপি। এবং সেখানে যুবক ও যুবতীদের ভোট গুরুত্বপূর্ণ। বিজেপি শীর্ষ নেতৃত্ব জেলায় জেলায় যুবতী সম্মেলন করে নির্বাচনের আগে যুবতী ভোটারদের কাছে তাঁদের দলীয় অ্যাজেণ্ডা পৌঁছে দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Train Ticket : বাচ্চাদেরও টিকিট কাটতে হবে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন