নবারুণ দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : দুর্গা পূজা ২০২৫, এবছরের মতো দেবীপক্ষ সমাপ্ত। আর বিজয়া দশমী মানেই আবেগ, ভালবাসা আর বিদায়ের অনন্য মিশেল। দুর্গাপূজার আনন্দমুখর দিনগুলো যেমন ভক্তি ও উল্লাসে কাটে, তেমনই দশমীর সকাল থেকে শুরু হয় এক অন্যরকম অনুভূতি।

সিঁদুর খেলার উৎসব, মা দুর্গাকে বিদায়, আর তার সঙ্গে সঙ্গে প্রিয়জনদের উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা পাঠানো এখন পূজোর অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আজকের ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমে কিংবা মেসেজে শুভেচ্ছা পাঠানো এক বিশেষ ট্রেন্ড। সবাই চায় নিজের পরিবার, বন্ধু কিংবা সহকর্মীকে একটি অনন্য বার্তার মাধ্যমে জানাতে ভালবাসা ও শুভকামনা। কারণ এই দিনটি শুধু বিদায়ের নয়, নতুন শুরু করারও প্রতীক। তাই দশমীর শুভেচ্ছাবার্তায় থাকে আশীর্বাদ, ইতিবাচকতা আর সমৃদ্ধ জীবনের প্রার্থনা।

“দশমীর এই পবিত্র দিনে, দেবী দুর্গা আপনাকে একটি সমৃদ্ধ জীবনের জন্য ভালবাসা, জ্ঞান এবং আশীর্বাদ বর্ষণ করুন”, এমন বার্তায় ভরিয়ে তুলতে পারেন প্রিয়জনের মন। অনেকেই বলেন, শুভেচ্ছার মধ্যে লুকিয়ে থাকে হৃদয়ের গভীর ভালবাসা, যা দূরত্বকেও কমিয়ে দেয়। বিজয়া দশমীর শুভেচ্ছার আরেকটি ধারা হল আশীর্বাদমুখী বাক্য, যা বিশ্বাস জাগায় ও আশা বাড়ায়। যেমন : “আপনাকে ঐশ্বরিক আশীর্বাদ, ভালবাসা এবং সুখে ভরা একটি আনন্দময় দশমীর শুভেচ্ছা। মা দুর্গার কৃপায় আপনি সর্বদা সুরক্ষিত থাকুন।” এই ধরনের শুভেচ্ছা পাঠালে প্রিয়জনরা অনুভব করবেন নিরাপত্তা, ভরসা আর আশীর্বাদের শক্তি। কেউ কেউ আবার শুভেচ্ছায় জুড়ে দেন সাফল্য ও সৌভাগ্যের কামনা।

যেমন : “মা দুর্গার ঐশ্বরিক শক্তি আপনাকে সাফল্য, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।” আসলে উৎসবের দিনে একে অপরকে অনুপ্রাণিত করা, জীবনের পথে দৃঢ় করে তোলাই শুভেচ্ছাবার্তার মূল উদ্দেশ্য।
বিজয়া (Bijaya) দশমীর বার্তায় শান্তি ও ইতিবাচকতার কথাও থাকে প্রাধান্য পায়। অনেকেই বলেন: “মা দুর্গার কাছ থেকে আপনাকে শান্তি, ইতিবাচকতা এবং অফুরন্ত আশীর্বাদ কামনা করছি।” একদিক দিয়ে দেখলে, এই কথাগুলো শুধু প্রার্থনা নয়, তা মনোবল বাড়ানোর মতো এক স্নেহের বার্তা। অন্যদিকে, কারও বার্তায় ফুটে ওঠে শক্তি, জ্ঞান আর আনন্দের ছোঁয়া : “এই শুভ দশমীতে, দেবী আপনাকে শক্তি, জ্ঞান এবং আনন্দ দিয়ে আশীর্বাদ করুন।” এমন শুভেচ্ছা কেবল একটি উৎসবের শুভকামনাই নয়, তা জীবনদর্শনের প্রতিফলন।আসলে শুভেচ্ছাবার্তা মানে শুধু আনুষ্ঠানিক শুভকামনাই নয়, তা ভালবাসার সেতুবন্ধন। পূজার এই বিশেষ সময়ে যখন দূরে থেকেও মানুষ হৃদয়ে কাছাকাছি হতে চায়, তখন এই বার্তাগুলি হয়ে ওঠে আবেগের মাধ্যম। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কিংবা ফেসবুক (Facebook) বা অন্যান্য সোস্যাল মিডিয়া -এর মতো প্ল্যাটফর্মে বার্তা পাঠানো এখন অনেকের কাছে প্রথার মতো হয়ে দাঁড়িয়েছে।

কথায় আছে, “শুভেচ্ছা পাঠানো মানে শুধু শব্দ নয়, তার ভেতরে থাকে গভীর অনুভূতি।” বিজয়া দশমীর দিনে এই অনুভূতি পৌঁছে যায় একেকটি মেসেজে। অনেকেই আবার পরিবার বা আত্মীয়স্বজনকে মিষ্টি, উপহার আর স্নেহের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে থাকেন। বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তার আরেকটি দিক হল আধ্যাত্মিকতা। কেউ কেউ লিখে পাঠান : “আসুন আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ইতিবাচকতা এবং শক্তির দিকে পরিচালিত করেন।” আবার কেউ লেখেন : “মহাগৌরী আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন, আপনার ও আপনার পরিবারের উপর তার আশীর্বাদ বর্ষণ করুন।” অতএব, দুর্গা পূজা ২০২৫-এর বিজয়া দশমীতে শুভেচ্ছা পাঠানো কেবল সামাজিক রীতিই নয়, এ যে আন্তরিক সম্পর্কেরও গভীরতম প্রতীক। পরিবারের সঙ্গে হোক বা বন্ধুদের মধ্যে, কিংবা সহকর্মীদের জন্য, এই শুভেচ্ছাবার্তা হয়ে উঠতে পারে আবেগের ডালি পরস্পরকে আত্মার সঙ্গে জড়িয়ে রাখার মাধ্যম। মনে রাখতে হবে, দুর্গাপূজা এমন এক উৎসব যেখানে বিদায়ও আনন্দমুখর, আর শুভেচ্ছাও হয়ে ওঠে আগামী দিনের আশীর্বাদ। তাই এই দশমীতে প্রিয়জনকে জানাতে পারেন এক মায়াভরা শুভেচ্ছা, “দেবী দুর্গার আশীর্বাদ আপনাকে অনন্ত শান্তি ও সুখ বয়ে আনুক।” এই মধুর বাক্যের ভেতর দিয়েই বেঁচে থাকে উৎসবের আসল মানে, ভালবাসা, ঐক্য আর আশীর্বাদ।
শুভ বিজয়ার কিছু শুভেচ্ছা বার্তা (Bijoya Dashami Quotes/Messages)
1. শুভ বিজয়া দশমী 2025। May Maa Durga bless your life with happiness, peace and prosperity.

2. বিজয়া দশমীর শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে দূর হোক দুঃখ-কষ্ট, আসুক আনন্দ ও শান্তি।
3. Happy Bijoya Dashami Wishes. the triumph of good over evil with Maa Durga’s blessings.
4. শুভ বিজয়া। নতুন আলোয় ভরে উঠুক আপনার জীবন, সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভালবাসা।
5. Bijoya Dashami Greetings 2025. Wishing you joy, health, and success with divine blessings of Maa Durga.

6. বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। পরিবারের সঙ্গে কাটুক আনন্দময় সময়।
7. Happy Vijaya Dashami. May this festival bring strength, wisdom, and prosperity in your life.
8. শুভ বিজয়া। বন্ধুত্ব, ভালবাসা আর একতার আনন্দে ভরে উঠুক প্রতিটি দিন।

9. On this sacred day, let’s spread peace, positivity, and happiness all around.
10. শুভ বিজয়া দশমী। মা দুর্গা আপনার পরিবারকে সুরক্ষা, স্বাস্থ্য ও সুখ দান করুন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shubho Bijoya 2025, Bijoya Dashami 2025 | শুভ বিজয়া দশমী ২০২৫: মিলন, মিষ্টি আর আবেগের উৎসব




