Bhagyashree Bollywood Experience | সেলেব মানেই লোক দেখানো? বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক ভাগ্যশ্রী

SHARE:

ভাগ্যশ্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডের অন্দরমহলে ফের শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও বহু তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁরা সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে চান। কিন্তু তাঁদের প্রতিটি পদক্ষেপই বিচার করা হয় আলাদা মাপকাঠিতে। এক সময় বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ভাগ্যশ্রী আবারও ফিরে এসেছেন অভিনয়ে।

স্নিগ্ধা বসু ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউড মানেই ঝলমলে পর্দা, সেলেবদের গ্ল্যামার, ক্যামেরার ঝলকানি আর অগণিত ভক্তের ভালবাসা, এই চিরচেনা ধারণার বাইরে গিয়ে বাস্তব বললেন একসময়কার জনপ্রিয় নায়িকা ভাগ্যশ্রী (Bhagyashree)। ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya) সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। সালমান খানের (Salman Khan) বিপরীতে তাঁর অনবদ্য অভিনয় রাতারাতি তাঁকে এনে দিয়েছিল তারকাখ্যাতি। কিন্তু সেই ঝলমলে দুনিয়ার আড়ালে যে রয়েছে অস্বস্তিকর বাস্তবতা, তাও এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানান, বলিউডের তারকাদের নিয়ে সাধারণ মানুষের অনেক ভুল ধারণা তৈরি হয়েছে। আর সেই ভুল ধারণাই ধীরে ধীরে গড়ে তুলছে এক অদ্ভুত রকম অসহিষ্ণু মানসিকতা। ভাগ্যশ্রীর কথায়, “মানুষ মনে করেন, যারা বলিউডে কাজ করেন তারা হয়তো খুব একটা ভাল না। এই ভাবনা থেকেই সমস্যার জন্ম হয়। অনেকেই আমাদের দিকে রাগ নিয়ে তাকান, ভাবেন আমরা সব সময়ই লোক দেখানো জীবন যাপন করি।” তিনি আরও বলেন, “সেলেবরা যখন রান্না করেন বা ঘর পরিষ্কার করেন, তখন অনেকেই বলেন, এসব লোক দেখানো। কারণ তাদের মনে হয় আমাদের বাড়িতে অনেক সহকারী আছে, তাই আমাদের এসব কাজ করার কথা নয়। কিন্তু সেটা ভুল। বাড়ি আমাদের, দায়িত্বও আমাদের। আমরা যখন খেতে পারি, রান্নাও করতে পারব না? আমরা আপনাদের মতোই সাধারণ মানুষ।”

ভাগ্যশ্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডের অন্দরমহলে ফের শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও বহু তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁরা সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে চান। কিন্তু তাঁদের প্রতিটি পদক্ষেপই বিচার করা হয় আলাদা মাপকাঠিতে। এক সময় বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ভাগ্যশ্রী আবারও ফিরে এসেছেন অভিনয়ে।
ভাগ্যশ্রী। ছবি: সংগৃহীত

ভাগ্যশ্রী স্পষ্ট করেই বলেন, “এই অতিরিক্ত প্রত্যাশা বা ভুল ধারণা থেকেই মানুষ হয়ে ওঠেন বদমেজাজি। তাঁরা আমাদের সব কিছুতেই সন্দেহ করেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও আমরা যখন কোনো ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করি, সেটাকেও মনে করা হয় সাজানো বা ‘স্ক্রিপ্টেড’। এটা খুবই কষ্টদায়ক।” উল্লেখ যে, এই পরিস্থিতিতে একজন সেলেবকে যে কতটা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়, তা ভাগ্যশ্রীর বক্তব্য থেকেই স্পষ্ট। তাঁর মতে, “আমাদের বারবার প্রমাণ করতে হয় আমরা মানুষ হিসেবেও ঠিক ততটাই স্বাভাবিক, যতটা অন্য কেউ। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় সেটা মানতে চান না। এটাই সবচেয়ে দুঃখজনক।”

ভাগ্যশ্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডের অন্দরমহলে ফের শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও বহু তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁরা সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে চান। কিন্তু তাঁদের প্রতিটি পদক্ষেপই বিচার করা হয় আলাদা মাপকাঠিতে। এক সময় বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ভাগ্যশ্রী আবারও ফিরে এসেছেন অভিনয়ে। ‘রাধে শ্যাম’ (Radhe Shyam), ‘থালাইভি’ (Thalaivii) সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন হঠাৎ নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরও যেন মিলল তাঁর এই বক্তব্যে।

বর্তমান সময়ে তারকা-ভিত্তিক সমাজে যেখানে গ্ল্যামারই যেন সব, সেখানে ভাগ্যশ্রীর এমন খোলামেলা স্বীকারোক্তি এক নতুন আলো ফেলছে। শুধু ভাগ্যশ্রী নন, বহু সেলেবই এই সমস্যার মুখোমুখি হয়েছেন বারবার। তাঁরা যখন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চান, তখনও তাঁদের লেন্সে ফেলে দেখা হয় সন্দেহের চোখে।প্রশ্ন ওঠে, সেলেব্রিটি মানেই কি সব কিছু লোক দেখানো? তাঁদের প্রতি এই ধরনের একমুখী দৃষ্টিভঙ্গি কি আদৌ ন্যায্য? ভাগ্যশ্রীর কথাগুলি তাই শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশ নয়, বরং বলিউডের সুগভীর একটি সমস্যার দিকে আঙুল তুলল। বাস্তবকে না দেখে যখন কল্পনার বর্মে মোড়া হয় সেলেবদের জীবন, তখন সেই গ্ল্যামারের নিচে চাপা পড়ে যায় একজন মানুষের আসল পরিচয়।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন | Aneet Padda Saiyara movie controversy | অহঙ্কারের রেশ! ‘সাইয়ারা’ নায়িকা অনীত পড্ডা’র ব্যবহার দেখে হতবাক অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment