Beer, Vagina | বিয়ার আর নারীর গোপনাঙ্গে চমকপ্রদ মিল! কী বলছে বিজ্ঞান?

SHARE:

স্নিগ্ধা বসু ✪ সাশ্রয় নিউজ : আপনার প্রিয় পানীয় বিয়ার (Beer) আর নারীর গোপনাঙ্গ (Female Genital) এই দুইয়ের মধ্যে এমন এক অদ্ভুত মিল রয়েছে, যা শুনে অবাক হবেন। স্বাস্থ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, সুস্থ নারীর যোনিপথের (Vagina) স্বাভাবিক পিএইচ মাত্রা থাকে ৩.৮ থেকে ৪.৫-এর মধ্যে। ঠিক এই একই মাত্রার কাছাকাছি থাকে আপনার প্রিয় বিয়ারের পিএইচ মাত্রাও প্রায় ৪.০ থেকে ৫.০-এর মধ্যে। অর্থাৎ দুইই ‘মাইল্ড অ্যাসিডিক’ (Mild Acidic) বা হালকা অ্যাসিডিক প্রকৃতির।

বিশেষজ্ঞদের মতে, নারীর যোনিপথে (Vaginal Tract) থাকে ল্যাকটোবাসিলি (Lactobacilli) নামের উপকারী ব্যাকটেরিয়া, যা ল্যাকটিক অ্যাসিড (Lactic Acid) তৈরি করে যোনির পিএইচ মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এই ল্যাকটিক অ্যাসিডই যোনি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে বিয়ারের অ্যাসিডিটি নির্ভর করে এর ব্রিউং (Brewing) পদ্ধতি, ব্যবহৃত শস্য এবং ফারমেন্টেশন (Fermentation) প্রক্রিয়ার উপর। যেমন, ল্যাগার (Lager) জাতীয় বিয়ার ঠাণ্ডা তাপমাত্রায় ফারমেন্ট করা হয়, যা তুলনামূলকভাবে বেশি অ্যাসিডিক হতে পারে। এই চমকপ্রদ তথ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মজার-মিমের বন্যা। কেউ লিখেছেন, “তাহলে কি প্রেমের শুরুতেই বিয়ার খাওয়া উচিত?” আবার কেউ কৌতুক করে বলেছেন, “নারী শরীরের স্বাদ পেতে গেলে বিয়ারই কি যথেষ্ট?” তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন, এই মিল থাকা মানে এই নয় যে বিয়ার যোনিস্বাস্থ্যের বিকল্প হতে পারে বা কোনও প্রকার শারীরিক প্রতিস্থাপনযোগ্যতা রয়েছে। এটি নিছকই একটি বডি ফ্যাক্ট (Body Fact) মানুষের শরীরের অদ্ভুত ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের উদাহরণ।

ছবি: প্রতীকী

বিজ্ঞানী কাইলা ব্লিস (Kyla Bliss) এ বিষয়ে জানিয়েছেন, “আমরা প্রায়ই মানুষের শরীরের এমন কিছু বৈজ্ঞানিক তথ্য খুঁজে পাই, যা শুনতে হাস্যকর বা চমকপ্রদ মনে হয়। বিয়ারের পিএইচ মাত্রা ও যোনির পিএইচ মাত্রা তারই একটি উদাহরণ। তবে, এর থেকে কোনও ধরনের যৌন স্বাস্থ্য সম্পর্কিত ধারণা তৈরি করা উচিত নয়।” বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যোনিস্বাস্থ্য রক্ষা করতে যথাযথ পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত মেডিকেল চেকআপই যথেষ্ট। কোনওভাবেই বিয়ার বা অন্যান্য পানীয়কে শরীরের অভ্যন্তরীণ পরিচর্যার সঙ্গে মেলানো উচিত নয়। এই তথ্য নিছকই একটি মজার বৈজ্ঞানিক মিল হলেও, নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি ও যোনিস্বাস্থ্য সম্পর্কে ভুল ধারণা দূর করতে এর ব্যবহার হোক যথাযথ, এমনই মত বিশেষজ্ঞদের।

ছবি: প্রতীকী
আরও পড়ুন : China women’s crisis : বিয়ের জন্য মেয়ের খোঁজে বেপরোয়া চিনা পুরুষদের ঘিরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক সঙ্কট, বিদেশি বউ নয়, বার্তা চিন সরকারের!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন