Basirhat : খাবার নিয়ে বচসার জেরে স্ত্রীকে খুন করলেন পৌঢ়

SHARE:

খাবার নিয়ে বচসার জেরে স্ত্রীকে খুন

সাশ্রয় নিউজ ★ বসিরহাট : স্ত্রীকে বেঁধে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, পেশায় কৃষক অভিযুক্ত সাত্তার মোল্লা। ক্ষেত থেকে বাড়ি ফিরে স্ত্রী’র কাছে ভাত খেতে চান। ওই সময় দু’জনের ভেতর বচসা বাধে। সাত্তার তাঁর স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালেই প্রাণত্যাগ করেন অভিযুক্তের আহত স্ত্রী। মৃতের বয়স পঞ্চান্ন বছর বলে উল্লেখ। বুধবারই সাত্তার মোল্লা নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হয় বলে সূত্রের খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন