Arijit Singh first Hindi film | হাতুড়ি হাতে পেরেক পুঁতছেন অরিজিৎ! বোলপুরে নিজের প্রথম হিন্দি ছবির সেটে চমক

SHARE:

অরিজিৎ এক আলাদা উদাহরণ হয়ে উঠছেন তাঁর কাজের প্রতি ভালবাসার কারণে। যেখানে বেশিরভাগ পরিচালকও সম্পূর্ণ সেটে নিজে পেরেক পুঁততে হাত লাগাননা, সেখানে অরিজিৎ নিজেই নির্মাণকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন।

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ, কলকাতা : সঙ্গীতজগতে অরিজিৎ সিং (Arijit Singh) মানেই এক মায়াবী কণ্ঠস্বর, যা প্রেম, বেদনা কিংবা জীবনের গভীরতম অনুভবকেও গান হয়ে ওঠে। কিন্তু গানের বাইরে একেবারে অন্যরকম এক অরিজিৎকে দেখা গেল বোলপুরে। কাঁধে গিটার নয়, এবার হাতে হাতুড়ি! নিজেই পেরেক পুঁতছেন, চোখে মুখে কাজের একাগ্রতা। এমন এক দৃশ্য দেখে হতচকিত সবাই, এই কি সেই সুরের জাদুকর?

বলা যায়, অরিজিৎ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। স্রেফ গায়ক হিসেবে নয়, এবার তিনি আসছেন পরিচালক হিসেবেও। তাঁর প্রথম হিন্দি ছবি ‘ভয়’ (Bhaay) -এর কাজ চলছে বোলপুরের ধল্লার সায়ারা গ্রামে। আর সেই ছবির সেট তৈরির তদারকি করছেন স্বয়ং অরিজিৎ। শুধু তদারকি নয়, প্রয়োজন বুঝে নিজেই হাত লাগাচ্ছেন কাঠের কাঠামোতে, মাটির বাড়ির দেয়ালে, কিংবা বহনযোগ্য টেরাকোটার (Terracotta) মন্দির তৈরিতে। এই ছবি দেখে অনেকেই ভেবে নিচ্ছেন, অরিজিৎ হয়ত নিজেই ভুলে গিয়েছেন যে তিনি এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। আসলে, এটাই তাঁর স্বভাব, নম্র, মাটির মানুষ, খ্যাতির ভারে নুইয়ে না পড়া একজন শিল্পী। স্থানীয় বাসিন্দারা বলছেন, “উনি তো এর আগেও অনেক সামাজিক কাজ করেছেন। স্কুল গড়েছেন, হাসপাতাল বানাচ্ছেন। এবার দেখছি সিনেমাও করছেন, সেটও বানাচ্ছেন নিজের হাতে!”

অরিজিৎ এক আলাদা উদাহরণ হয়ে উঠছেন তাঁর কাজের প্রতি ভালবাসার কারণে। যেখানে বেশিরভাগ পরিচালকও সম্পূর্ণ সেটে নিজে পেরেক পুঁততে হাত লাগাননা, সেখানে অরিজিৎ নিজেই নির্মাণকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন।
অভিজিৎ সিং। ছবি: সংগৃহীত

সূত্রের খবর, ‘ভয়’ ছবির গল্প লিখেছেন অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল সিংহ (Koel Singh)। প্রযোজক হিসেবে রয়েছেন মহাবীর জৈন (Mahaveer Jain)। এই ছবি ঘিরে আপাতত জোরকদমে প্রস্তুতি চলছে। জানা যায়, সাঁওতালি সংস্কৃতির আদলে তৈরি হচ্ছে একটি মাটির বাড়ি। পাশাপাশি নির্মাণ হচ্ছে এক দৃষ্টিনন্দন টেরাকোটা মন্দির, যা দেখলে বাস্তব এবং সেটের মধ্যে পার্থক্য বোঝা দায়। ছবিতে দেখা যায়, একেবারে নিখুঁতভাবে গড়ে তোলা হচ্ছে মন্দিরের প্রতিটি স্তম্ভ, অলঙ্করণ। এবং তাতে সাহায্য করছেন অরিজিৎ নিজে। কখনও ইট-সিমেন্ট হাতে, কখনও নির্মাণশিল্পীদের সঙ্গে আলোচনা করছেন। এক স্থানীয় মিস্ত্রি বলেন, “উনি খুব সাধারণ ভাবে আমাদের সঙ্গে মিশে গিয়েছেন। একটুও তারকা ভাব নেই। উনি আমাদের সঙ্গে মাটিতে বসেই কাজ করছেন।” এমন ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বোলপুর এবং তার আশপাশের এলাকা। খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য ভক্ত হাজির হয়েছেন ওই গ্রামে। কেউ ছবি তুলছেন, কেউ শুধু এক ঝলক অরিজিৎকে দেখার আশায় দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। যদিও তিনি এই ভিড় এড়িয়ে কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন।

অন্যদিকে, সিনে মহলেও শুরু হয়েছে চর্চা। এক জনপ্রিয় পরিচালক জানিয়েছেন, “এটা একটা দারুণ দৃষ্টান্ত। একজন শিল্পী যখন নিজের কল্পনাকে বাস্তবায়িত করতে এতটা জড়িত থাকেন, তখন বোঝা যায় তিনি কাজটা কতটা সিরিয়াসলি নিচ্ছেন। অরিজিৎ হয়ত এবার শুধু সুরের কারিগর নন, ক্যামেরার পিছনেও সমান দক্ষ।”

অরিজিৎ এক আলাদা উদাহরণ হয়ে উঠছেন তাঁর কাজের প্রতি ভালবাসার কারণে। যেখানে বেশিরভাগ পরিচালকও সম্পূর্ণ সেটে নিজে পেরেক পুঁততে হাত লাগাননা, সেখানে অরিজিৎ নিজেই নির্মাণকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন।
অভিজিৎ সিং। ছবি: প্রতীকী

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেক তারকাই পরিচালনায় হাত দিচ্ছেন। কিন্তু তাঁদের মধ্যে অরিজিৎ এক আলাদা উদাহরণ হয়ে উঠছেন তাঁর কাজের প্রতি ভালবাসার কারণে। যেখানে বেশিরভাগ পরিচালকও সম্পূর্ণ সেটে নিজে পেরেক পুঁততে হাত লাগাননা, সেখানে অরিজিৎ নিজেই নির্মাণকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন। প্রসঙ্গত, অরিজিৎ এর আগেও একাধিক সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হয়েছেন। তাঁর উদ্যোগে জিয়াগঞ্জে স্কুল, হেলথ কেয়ার সেন্টার, এমনকি লাইব্রেরিও তৈরি হয়েছে। সম্প্রতি জানা যায়, তিনি তাঁর সঞ্চিত অর্থের এক বড় অংশ ব্যয় করছেন এই সিনেমার প্রাক প্রস্তুতিতে ও বোলপুরের উন্নয়নে।এই ঘটনা আরও একবার প্রমাণ করল, সাফল্য এবং সরলতা একে অপরের পরিপন্থী নয়। তা প্রকৃত শিল্পী কখনওই কৃত্রিমতার আড়ালে লুকোন না। আর অরিজিৎ সিং সেই উজ্জ্বল উদাহরণ।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Arijit Singh viral news | অরিজিতের দাড়ি না কামানোর পেছনে ‘টাকার অভাব’? কী বললেন গায়ক, হেসেই লুটোপুটি অনুরাগীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন