Ananya Panday wedding menu | অনন্যা পাণ্ডের বিয়ে নিয়ে বাড়ছে জল্পনা, মেয়ের ভবিষ্যৎ বিয়ের মেনু আগেভাগেই ঠিক করে ফেললেন মা ভাবনা পাণ্ডে

SHARE:

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে কেরিয়ার যেমন আলোচনার কেন্দ্রে, তেমনই ব্যক্তিগত জীবনও সমান আগ্রহের বিষয়, আর সেই তালিকায় এখন অন্যতম নাম অনন্যা পাণ্ডে (Ananya Panday)। তাঁর অভিনয়জীবনের ওঠানামা, সম্পর্কের গুঞ্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহলে নতুন রসদ জুগোলেন অনন্যার মা ভাবনা পাণ্ডে (Bhavana Pandey)। মেয়ের বিয়ে এখনও বহু দূরের হলেও, টেলিভিশনের একটি রিয়্যালিটি শোয়ে বসেই তিনি জানিয়ে দিলেন, অনন্যার বিয়ের মেনু নিয়ে পরিবারের ভাবনাচিন্তা কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে।

অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

২০১৯ সালে কর্ণ জোহর (Karan Johar)-এর প্রযোজনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ (Student of the Year 2) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে।

আরও পড়ুন : Ananya Panday Generation Z | অনন্যা পাণ্ডের বক্তব্যে আলোচনায় ‘জেন জ়ি’ প্রজন্ম: সম্পর্ক, স্থিরতা আর আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা

চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) কন্যা হওয়ায় প্রথম ছবি থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে সেই ছবিতে তাঁর অভিনয় নিয়ে সমালোচনাও কম হয়নি। উঠেছিল নেপোটিজম বা পক্ষপাতের প্রসঙ্গ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তারকাসন্তান বলেই কি সহজে সুযোগ পাচ্ছেন অনন্যা? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভাঙতে ও গড়তে শিখেছেন অভিনেত্রী।

‘জেন জ়ি’-র প্রকৃত প্রতিচ্ছবি বলে মনে করেন। অনন্যার ভাষায়, “এই ছবিটা সকলের ভাল লেগেছে, কারণ শেষ পর্যন্ত কোনও হিন্দি ছবিতে আমাদের সঠিকভাবে তুলে ধরা হয়েছে। আমার নিজেরও খুব আনন্দ হয়েছিল।” ছবিতে তাঁর সহ-অভিনেতারা ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), আদর্শ গৌরব (Adarsh Gourav) ও কল্কি কেকলাঁ (Kalki Koechlin)। অনন্যা জানান, ছবির চরিত্রগুলির মধ্যে তিনি নিজেও নিজের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পেয়েছিলেন। তাঁর মতে, বন্ধুত্ব, প্রেম, ভাঙন কিংবা আত্মবিশ্বাস, এই সবকিছুর সঙ্গে আজকের প্রজন্মকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে এই সিনেমা।
অনন্যা পাণ্ডে। ছবি : সংগৃহীত

একের পর এক ছবিতে ব্যর্থতার স্বাদ পেলেও তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা শানিয়ে নিয়েছেন। সাম্প্রতিক কালে ‘খো গয়ে হম কহাঁ’ (Kho Gaye Hum Kahan), ‘কল মি বে’ (Call Me Bae) এবং ‘কন্ট্রোল’ (CTRL) -এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, অনন্যা এখন আর শুধু তারকা-সন্তানই নন, তিনি নিজস্ব জায়গা তৈরি করার পথে হাঁটছেন।

‘জেন জ়ি’-র প্রকৃত প্রতিচ্ছবি বলে মনে করেন। অনন্যার ভাষায়, “এই ছবিটা সকলের ভাল লেগেছে, কারণ শেষ পর্যন্ত কোনও হিন্দি ছবিতে আমাদের সঠিকভাবে তুলে ধরা হয়েছে। আমার নিজেরও খুব আনন্দ হয়েছিল।” ছবিতে তাঁর সহ-অভিনেতারা ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), আদর্শ গৌরব (Adarsh Gourav) ও কল্কি কেকলাঁ (Kalki Koechlin)। অনন্যা জানান, ছবির চরিত্রগুলির মধ্যে তিনি নিজেও নিজের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পেয়েছিলেন। তাঁর মতে, বন্ধুত্ব, প্রেম, ভাঙন কিংবা আত্মবিশ্বাস, এই সবকিছুর সঙ্গে আজকের প্রজন্মকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে এই সিনেমা।
অনন্যা পাণ্ডে। ছবি : সংগৃহীত

কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বরাবর চর্চায় থেকেছে। এক সময় ঈশান খট্টর (Ishaan Khatter) -এর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। পরে আবার আদিত্য রয় কপূর (Aditya Roy Kapur) -এর সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়ায়। সাম্প্রতিক কালে ওয়াকার ব্লাঙ্কো -এর (Walker Blanco) সঙ্গে তাঁর নৈকট্য নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই সম্পর্কগুলি নিয়ে অনন্যা নিজে খুব একটা প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুন : Alia Bhatt fashion look, Kapoor family legacy | বুকে ‘কাপুর’ লিখে ক্যামেরার সামনে আলিয়া, স্টাইলেই শ্বশুরবাড়ির গর্ব হয়ে উঠলেন অভিনেত্রী

পাশাপাশি ভবিষ্যৎ জীবন নিয়ে তাঁর স্বপ্ন যে স্পষ্ট, তা সম্প্রতি একটি সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। অনন্যার কথায়, ‘আজ থেকে পাঁচ বছর পরে আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেকগুলো পোষ্য সারমেয়, এটাই আমার স্বপ্ন।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, তা হলে কী সত্যিই মনের মানুষ তিনি খুঁজে পেয়েছেন? এরই মাঝে টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠানে গিয়ে অনন্যার মা ভাবনা পাণ্ডে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে হঠাৎই মেয়ের বিয়ে প্রসঙ্গে মুখ খুলে ফেলেন। ভাবনার কথায়, ‘আমি চাই অনন্যার বিয়েতে মাটনের বাহারি পদ থাকুক, সঙ্গে রসুনের আচার। ভারতীয় কায়দায় তৈরি তিরামিশু চাই, আর অবশ্যই বেগুনি পরোটা।’

‘জেন জ়ি’-র প্রকৃত প্রতিচ্ছবি বলে মনে করেন। অনন্যার ভাষায়, “এই ছবিটা সকলের ভাল লেগেছে, কারণ শেষ পর্যন্ত কোনও হিন্দি ছবিতে আমাদের সঠিকভাবে তুলে ধরা হয়েছে। আমার নিজেরও খুব আনন্দ হয়েছিল।” ছবিতে তাঁর সহ-অভিনেতারা ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), আদর্শ গৌরব (Adarsh Gourav) ও কল্কি কেকলাঁ (Kalki Koechlin)। অনন্যা জানান, ছবির চরিত্রগুলির মধ্যে তিনি নিজেও নিজের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পেয়েছিলেন। তাঁর মতে, বন্ধুত্ব, প্রেম, ভাঙন কিংবা আত্মবিশ্বাস, এই সবকিছুর সঙ্গে আজকের প্রজন্মকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে এই সিনেমা।
অনন্যা পাণ্ডে। ছবি : সংগৃহীত

তাঁর এই মন্তব্যে হেসে ওঠে গোটা স্টুডিও, কিন্তু সেই সঙ্গে দর্শকদের মধ্যেও কৌতূহল বেড়ে যায়। ভাবনা পাণ্ডে আরও জানান, পাণ্ডে পরিবার নাকি ভীষণই খাদ্যরসিক। তাই মেয়ের বিয়ে মানেই সেখানে খাওয়াদাওয়ার আয়োজন হবে রাজকীয়। তাঁর মতে, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মন জয়ের সবচেয়ে সহজ রাস্তা হল সুস্বাদু খাবার। সেই কারণেই মেনু নিয়ে কোনও আপস করতে নারাজ তিনি। যদিও অনন্যার বিয়ে ঠিক কবে, কার সঙ্গে সে বিষয়ে এখনই কিছু জানাননি ভাবনা।

অনন্যা পাণ্ডে Ananya Panday
অনন্যা পাণ্ডে। ছবি : সংগৃহীত

বলিউডে তারকাদের বিয়ে মানেই জাঁকজমক, বিলাসিতা আর নজরকাড়া আয়োজন। অনন্যা পাণ্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনেকে। যদিও অভিনেত্রী নিজে এখনও কেরিয়ারেই বেশি মন দিতে চান, তবু পরিবারের তরফে যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, তা স্পষ্ট।

অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

কিন্তু, অনন্যা পাণ্ডের বিয়ে নিয়ে আলোচনা এখনই পাকাপাকি নয়, কিন্তু তাঁর মা ভাবনা পাণ্ডের মন্তব্যে সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। মাটনের বাহারি পদ থেকে বেগুনি পরোটা, বিয়ের মেনুতে কী থাকবে, তা নিয়ে এখন থেকেই যদি এত পরিকল্পনা হয়, তা হলে বলিউডের এই তারকার বিয়ে যে একদিন শিরোনাম দখল করবেই, সে কথা বলাই যায়।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt Ananya Panday like controversy, Bollywood actress rivalry | ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই কি বলিউডে ঠাণ্ডা যুদ্ধ? আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ মন্তব্যে অনন্যার প্রতিক্রিয়ায় জল্পনা তুঙ্গে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন