Amit Shah Bengal 2026 | ২০২৬-এ বাংলার মুখ কে? স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহ, আত্মবিশ্বাসী বিজেপি

SHARE:

শাহের বক্তব্যের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যু। সাম্প্রতিক সপ্তাহে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই সতর্ক করেছিলেন, “অবৈধ ভোটারদের নাম বাদ না দিলে রাজ্যজুড়ে আন্দোলন হবে।” এবার শাহও একই সুরে বললেন, “বাংলায় রাজ্যপৃষ্ঠপোষক অনুপ্রবেশ চলছে।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বাংলার রাজনীতি ফের চর্চার কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির বর্ষীয়ান নেতা অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এমন বার্তা দিলেন, যা মুহূর্তেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা ছড়িয়েছে। বাংলায় বিজেপির মুখ কে হবেন, এই প্রশ্নে জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু শাহের বক্তব্যে বোঝা গেল, বিজেপি এখনই সেই কার্ড প্রকাশ করতে রাজি নয়, বরং কৌশল সাজানো শুরু হয়ে গিয়েছে নীরবে। একটি এই বিশেষ সংবাদ মাধ্যমের মঞ্চে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, “বাংলায় ২০২৬ সালের নির্বাচনে বিজেপি কি নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মুখ করে লড়বে, নাকি রাজ্য থেকে নতুন মুখ উঠে আসবে?” হাসিমুখে শাহের জবাব, “এখন সবাই বিহারের (Bihar) নির্বাচনে ব্যস্ত। বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথাই ভাবা যাবে।” তাঁর এই সংযত অথচ আত্মবিশ্বাসী উত্তরেই রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি হয়ত রাজ্যে স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে নতুন কৌশল নিচ্ছে, কিন্তু মোদীর নেতৃত্বই দলের প্রধান ভরসা।

অমিত শাহের বক্তব্যে স্পষ্ট, বিজেপি এখন আর ‘প্রতিদ্বন্দ্বী দল’ নয়, বরং ‘বিকল্প সরকার’ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। তিনি বলেন, “একসময় বাংলায় বিজেপির মাত্র ৪টি আসন ছিল। আজ আমাদের ৭৭টি আসন। কংগ্রেস (Congress) শূন্য, সিপিএম (CPM) শূন্য। এটা প্রমাণ করে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে।” তাঁর কথায় উঠে এসেছে দলের আত্মবিশ্বাস এবং রাজ্য রাজনীতিতে স্থায়ী জায়গা করে নেওয়ার ইঙ্গিত। রাজ্য রাজনীতিতে বিজেপির প্রস্তুতি নিয়েও শাহ বলেন, “আমার কর্মীদের আমি একটাই কথা বলেছি, বাংলায় ২০২৬-এ বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এটা কেবল স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য।” তিনি দাবি করেন, “বাংলায় দুর্নীতি, তোলাবাজি, এবং প্রশাসনিক পক্ষপাত এখন সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে মানুষকে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে।”

শাহের বক্তব্যের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যু। সাম্প্রতিক সপ্তাহে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই সতর্ক করেছিলেন, “অবৈধ ভোটারদের নাম বাদ না দিলে রাজ্যজুড়ে আন্দোলন হবে।” এবার শাহও একই সুরে বললেন, “বাংলায় রাজ্যপৃষ্ঠপোষক অনুপ্রবেশ চলছে।
অমিত শাহ। ছবি : সংগৃহীত

শাহের বক্তব্যের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যু। সাম্প্রতিক সপ্তাহে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই সতর্ক করেছিলেন, “অবৈধ ভোটারদের নাম বাদ না দিলে রাজ্যজুড়ে আন্দোলন হবে।” এবার শাহও একই সুরে বললেন, “বাংলায় রাজ্যপৃষ্ঠপোষক অনুপ্রবেশ চলছে। ভোটার তালিকা পরিস্কার করা না গেলে গণতন্ত্র বিপন্ন হবে। বিজেপি এই লড়াই চালিয়ে যাবে।” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে ধারণা, বিজেপি এবার ‘অবৈধ ভোটার’ ইস্যুকেই নির্বাচনের অন্যতম মূল এজেন্ডা করতে চলেছে। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পাল্টা বার্তা দিয়েছেন, “কোনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, এটা নিশ্চিত করতে হবে।” ফলে স্পষ্ট, ২০২৬-এর পথ চলা শুরু হয়ে গেল এখনই, একদিকে শাহের আত্মবিশ্বাসী হুঁশিয়ারি, অন্যদিকে তৃণমূলের সতর্ক প্রতিক্রিয়া।

রাজনৈতিক সমালোচকরা মনে করছেন, শাহের এই বক্তব্য একদিকে দলের আত্মবিশ্বাসী সুরকে সামনে আনে, অন্যদিকে একটি সূক্ষ্ম বার্তাও দেয়, বিজেপি আর এককভাবে কেন্দ্রীয় মুখের উপর নির্ভর করছে না। বরং রাজ্যভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে স্থানীয় নেতৃত্বকে প্রস্তুত করছে। গত কয়েক মাসে বিজেপি রাজ্যে একাধিক সাংগঠনিক পরিবর্তন এনেছে, জেলা পর্যায়ে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে, আর এসআইআর (SIR) বিতর্ক ঘিরে সরকারবিরোধী জনমত তৈরির কৌশল নিচ্ছে।বিজেপির এক রাজ্য নেতা নাম প্রকাশ না করে বলেন, “অমিত শাহের বক্তব্য আসলে আমাদের আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা জানি, মানুষ পরিবর্তন চায়। এখন রাজ্যজুড়ে সংগঠন গড়ে তোলা ও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগই প্রধান লক্ষ্য।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহের কনক্লেভে দেওয়া এই বক্তব্যে ২০২৬-এর রোডম্যাপ অনেকটাই স্পষ্ট। তিনি নাম ঘোষণা না করলেও তাঁর ভাষায় লুকিয়ে ছিল ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত। রাজ্যজুড়ে বিজেপি এখন তৃণমূলের বিরুদ্ধে তিনটি ইস্যুতে জোর দিচ্ছে, দুর্নীতি, অনুপ্রবেশ এবং প্রশাসনিক পক্ষপাত। এই তিন ইস্যুতেই শাহের বক্তৃতা ছিল আগাগোড়া ধারাল। অন্যদিকে, তৃণমূল শিবির অবশ্য এই বক্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ বলে উড়িয়ে দিয়েছে। দলের এক মুখপাত্র বলেন, “অমিত শাহ বাংলার বাস্তব জানেন না। ২০২১-এও এমন বড় বড় কথা বলেছিলেন, ফলাফল সবাই দেখেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই আছে, থাকবে।” কিন্তু, রাজনৈতিক বাস্তবতা বলছে, শাহের বক্তব্যে রাজ্য বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এসেছে। ২০২১-এর ফলাফল হতাশাজনক হলেও বিজেপি রাজ্যের বৃহত্তম বিরোধী দল হিসেবে টিকে আছে। এবার সেই অবস্থান থেকে সরকার গঠনের স্বপ্ন দেখছে saffron camp। অমিত শাহের কণ্ঠে আত্মবিশ্বাসের সুরে যেন স্পষ্ট বার্তা, “২০২৬ আমাদের লড়াই, বাংলার ভবিষ্যতের লড়াই।” আর এই বার্তাই হয়তো রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mamata Banerjee, NRC fear, SIR issue | ‘দেশবাসী ভয়ের মধ্যে বাঁচছে, কেন্দ্র তৈরি করছে সন্ত্রাসের রাজত্ব’ বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন