পরিধি চক্রবর্তী ★ হায়দরাবাদ : বলিউড তারকা আমির খান (Aamir Khan) শুধুমাত্র পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি যে কতটা সহানুভূতিশীল ও বন্ধুবৎসল, তা ফের প্রমাণ হয়ে গেল। সদ্য মা হয়েছেন প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জ্বালা গুট্টা (Jwala Gutta)। তাঁর ও স্বামী বিষ্ণু বিশালের (Vishnu Vishal) ঘর আলো করে এসেছে কন্যাসন্তান, নাম রাখা হয়েছে মীরা (Meera)। আর এই ‘মীরা’র জন্মে এক বিশেষ ভূমিকা রয়েছে আমির খানের। তাই কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন বিষ্ণু।
দীর্ঘদিন ধরে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ (IVF) পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণের চেষ্টা করছিলেন জ্বালা। বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় সেই পথে একাধিকবার ব্যর্থতা এসেছে। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছিলেন জ্বালা। ঠিক তখনই পাশে এসে দাঁড়ান আমির খান।অভিনেতার সঙ্গে প্রাক্তন ব্যাডমিন্টন তারকার বন্ধুত্ব বেশ ক’য়েক বছরের পুরনো। গত কয়েক বছর ধরে দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশালের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন জ্বালা। ২০২১ সালের এপ্রিল মাসে তাঁদের বিয়ে হয়। তবে সেই সুখী দাম্পত্যে একটা অপূর্ণতা থেকে যাচ্ছিল, সন্তান না হওয়া।
বন্ধুর পাশে নীরবে দাঁড়িয়ে ছিলেন আমির। বিষ্ণু বিশাল জানান, ‘জ্বালার বয়স তখন প্রায় ৪১। আমরা পাঁচ-ছয়বার চেষ্টা করেও ব্যর্থ হই। জ্বালাও মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। তখন আমির বলেন, সব কিছু ছেড়ে মুম্বই চলে আসো। এখানে আরও ভাল চিকিৎসা পাওয়া যাবে। সেই পরামর্শেই হায়দরাবাদ (Hyderabad) ছেড়ে মুম্বই চলে যাই।’ এরপরই শুরু হয় নতুন অধ্যায়। মুম্বইয়ের চিকিৎসকদের পরামর্শ নিতে শুরু করেন জ্বালা। আর এই ১০ মাসে তাঁকে যেন আগলে রেখেছিলেন আমির খান। নিজের মুম্বইয়ের বাসভবনে জ্বালাকে থাকার সুযোগ দেন তিনি। শুধু তাই নয়, প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক ও মানসিক সুস্থতার খেয়াল রাখেন। বিষ্ণু বিশালের কথায়, ‘আমিরের বাড়িতে আমরা যেন পারিবারিক পরিবেশে ছিলাম। ওর ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। এমন আন্তরিকতা খুব কম মানুষের মধ্যে দেখা যায়।’
বিষ্ণু-জ্বালার শিশু জন্মের পর মেয়ের নাম রাখলেন আমির নিজেই। এই কাহিনির আরও একটি আবেগঘন পরিণতি রয়েছে। সদ্য জন্ম নেওয়া কন্যার নাম রেখেছেন স্বয়ং আমির খান। মেয়ের নাম রাখা হয়েছে ‘মীরা’। এই নামটিই এখন বিষ্ণু-জ্বালার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। সম্প্রতি হায়দরাবাদে গিয়ে এই খুশির মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটান আমির খান। বিষ্ণু আরও বলেন, ‘জ্বালার এই পথচলা মোটেও সহজ ছিল না। কিন্তু আমির আমাদের পাশে না থাকলে আমরা এই সাফল্য হয়তো কখনওই দেখতে পেতাম না। আমরা কৃতজ্ঞ তাঁর কাছে। বন্ধুত্ব যে এমন নিঃস্বার্থ হতে পারে, তা আমরা হাতে-নাতে বুঝেছি।’
আমির এই মুহূর্তে গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে উল্লেখ। এই সময়েই আর একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আমির খান বর্তমানে বেঙ্গালুরুবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা চর্চা থাকলেও, তার প্রভাব একেবারেই পড়েনি আমিরের অন্য সম্পর্কগুলিতে। গৌরীর সঙ্গে প্রেমপর্ব চলাকালীনও বন্ধুবান্ধবদের দায়িত্ব তিনি থেকে কখনও সরেননি। সূত্রের খবর, গৌরী পাকাপাকিভাবে মুম্বইয়ে চলে আসার আগে প্রায়শই বেঙ্গালুরু যেতেন আমির। তবে সেই সময়ই তিনি নিজের মুম্বইয়ের বাড়িতে জায়গা করে দেন জ্বালাকে। নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও, বন্ধুর পাশে নীরব অভিভাবকের মতো ছিলেন অভিনেতা। এই ঘটনা বলিউড ও ক্রীড়া দুনিয়ার বাইরে সাধারণ মানুষের মাঝেও এক উষ্ণ বার্তা ছড়িয়ে দিচ্ছে। বন্ধুত্ব শুধু সময় কাটানো বা আড্ডায় সীমাবদ্ধ নয়, একে অপরের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত মূল্য। আমির খান তা করে দেখালেন নিজের আচরণে, প্রচার বা বাহবাহ না চেয়ে।জ্বালার জীবনযুদ্ধে এই অধ্যায় এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তাঁদের কন্যা মীরা আজ সেই লড়াইয়ের প্রতীক। আর সেই লড়াইয়ের অন্যতম সৈনিক হয়ে থাকবেন আমির খান।অভিনেতা আমির খান তাঁর বন্ধুত্ব দিয়ে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টার জীবনে আলো এনেছেন। কন্যাসন্তান মীরার জন্মে তাঁর ভূমিকা কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে বিষ্ণু বিশালকে। পড়ুন আবেগময় এই গল্প।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন :Amir Khan | বিচ্ছেদের পরে ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম, জীবনের অন্ধকার অধ্যায় শেয়ার করলেন আমির খান




