Alia Bhatt House Price | ছুটি কাটিয়ে ফিরেই ক্ষুব্ধ আলিয়া ভাট, ২৫০ কোটির বিলাসবহুল প্রাসাদের ছবি ফাঁস নিয়ে কড়া সতর্কবার্তা

SHARE:

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।

মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউড তারকা আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপূর (Ranbir Kapoor) বহুদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রার (Bandra) পালি হিলে নিজেদের স্বপ্নের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত প্রাসাদোপম সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি প্রায় প্রস্তুত। জানা যাচ্ছে, এই বাড়ির আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। শুধু তাই নয়, বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) বিখ্যাত বাড়ি ‘মান্নত’ (Mannat)-এর থেকেও এই বাড়ি দামের দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে। ছয়তলা জুড়ে সবুজ ঘেরা এই অন্দরমহলের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে এর জেরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন আলিয়া।

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

সম্প্রতি ছুটি কাটিয়ে মুম্বাইয়ে ফিরে তিনি দেখেন, তাঁদের নতুন বাড়ির বিভিন্ন ভিডিও ও ছবি অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেত্রী বিষয়টি নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন ও একেবারে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন।

এটিও পড়ুন : open communication in relationships | বাঁধ ভাঙবে যৌবন, দাম্পত্যে উঠবে প্রেমের তুফান, এই ৫ টোটকায় সম্পর্কে বাজিমাত

আলিয়ার কথায়, ‘মানছি মুম্বইয়ে জায়গার অভাব। মাঝেমধ্যে নিজের জানলায় দাঁড়িয়ে প্রতিবেশীর অন্দরমহল দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে কেউ কারও বাড়ির ভেতরে ক্যামেরা লাগিয়ে ভিডিও তুলবেন এবং অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন। এতে আমাদের গোপনীয়তা ও নিরাপত্তা মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। আপনার কাছে যেটা কনটেন্ট, আমার কাছে সেটা অপরাধ।’ তিনি আরও লেখেন, ‘আমাদের বাড়ির কাজ এখন চলছে। কিন্তু দেখা যাচ্ছে, কেউ কেউ অনুমতি ছাড়াই সেটার ভিডিও তুলে পোস্ট করছেন। যাঁরা যাঁরা এই ভিডিও ছড়িয়েছেন, তাঁদের অনুরোধ করছি এগুলো মুছে ফেলুন। আমাদের ব্যক্তিগত পরিসরে এমন হস্তক্ষেপ মোটেও বরদাস্ত করা হবে না।’

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত 

শিল্পী মহলে জোর জল্পনা চলছে, এত দামের বাড়ি আজ পর্যন্ত ভারতের কোনও তারকা নির্মাণ করেননি। আশির দশকে রাজ কাপূর (Raj Kapoor) ও কৃষ্ণা রাজ কাপূর (Krishna Raj Kapoor) এই বাড়িটি ঋষি কাপূর (Rishi Kapoor) ও নীতু কাপূরকে (Neetu Kapoor) লিখে দিয়েছিলেন। সেই উত্তরাধিকার সূত্রেই এখন বাড়িটির মালিক রণবীর ও আলিয়া।

পড়ুন : Amitabh Bachchan, Agastya Nanda, London restaurant | অমিতাভের নামে পদ, নাতির বুদ্ধির জোরে লন্ডনে রেস্তোরাঁয় খাবার ফ্রি! বিগ বি ফাঁস করলেন চমকপ্রদ কাণ্ড

পুরনো কাঠামো আংশিক সংস্কার করা হলেও, এর অধিকাংশই নতুন করে নির্মাণ করা হয়েছে। দীর্ঘ ক’য়েক বছর ধরে কাজ চলেছে ও প্রায়ই আলিয়া ও রণবীর সেখানে গিয়ে কাযে তদারকি করেছেন।

আলিয়া ভাট ও রণবীর কাপূর। ছবি : সংগৃহীত

বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী দীপাবলিতে তাঁদের মেয়ে রাহাকে (Raha) নিয়ে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির। তবে তার আগেই বাড়ির অন্দরমহল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি তৈরি হয়েছে তাঁদের জীবনে। আলিয়ার এই সতর্কবার্তা আসলে বলিউডের তারকাদের গোপনীয়তার অধিকারের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত। সোশ্যাল মিডিয়ার একাংশে ইতিমধ্যেই এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবনের এমন হস্তক্ষেপের ঝুঁকিও বেড়ে যায়। ভক্তদের উন্মাদনা ও কৌতূহল থাকলেও, তারকারা নিজের ব্যক্তিগত জীবনের কিছুটা অংশ অন্তত গোপন রাখতে চান। অনেকেই বলছেন, এই ঘটনা সেলিব্রিটি সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

যা-ই হোক, ২৫০ কোটির এই বিলাসবহুল প্রাসাদ নিয়ে ইতিমধ্যেই বলিউড মহলে উত্তেজনা চরমে। এর অন্দরসজ্জা, সমুদ্রঘেরা অবস্থান ও ঐতিহ্যবাহী কাপূর পরিবারের উত্তরাধিকারের ছাপ এটিকে বিশেষভাবে অনন্য করে তুলেছে। কিন্তু আলিয়া ভাটের বিরক্তি স্পষ্ট করে দিল, এই প্রাসাদের ছবির চেয়ে অনেক বেশি মূল্যবান তাঁর কাছে গোপনীয়তা ও নিরাপত্তা।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন