Actress Divya Prabha Harassed : অভিনেত্রীর সঙ্গে বিমানে মদ্যপ সহযাত্রীর দুর্ব্যবহার 

SHARE:

অভিনেত্রীর সঙ্গে বিমানে মদ্যপ সহযাত্রীর দুর্ব্যবহার 

সাশ্রয় নিউজ ★ নিউজ ডেস্ক : অভিনেত্রী দিব্যা প্রভা বিমানে সহযাত্রীর দুর্ব্যবহারের শিকার। দক্ষিণী অভিনেত্রী ইন্সটাগ্রামে জানান, তিনি ১০ অক্টোবর মুম্বাই থেকে বিমানে কোচি ফিরছিলেন। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে এক যাত্রী তাঁর সঙ্গে মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার করেন। ঘটনাটি তিনি এয়ার হোস্টেসকে জানান। তাঁরা সিট পরিবর্তন করে দেন। ওই যাত্রীর সঙ্গে এ ব্যাপারে কোনও কথাই বলেননি। তাঁর পোস্টে বিমান সংস্থার সম্পর্কে ক্ষোভ উগরে দেন দিব্যা, ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বিমান সংস্থার দায়িত্ব, ‘কিন্তু তারা সযত্নে সেই দায়িত্ব এড়িয়ে গেছেন।’ বিমানের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ জানানো হয় বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment