Jyotipriya Mallick : স্থিতিশীল আছেন জ্যোতিপ্রিয় : সূত্রের খবর

SHARE:

স্থিতিশীল আছেন জ্যোতিপ্রিয় : সূত্রের খবর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি গ্রেফতার করার দিনই বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলেন। কোর্ট চত্বরে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। তাঁর সিসিইউতে চিকিৎসা চলছিল। এখন তিনি স্থিতিশীল আছেন বলেই সূত্রের খবর। গতকাল তাঁর হল্টার মনিটরিং সম্পন্ন হয়। তাতে মেলেনি হৃদ যন্ত্রের সমস্যা।হয়েছে শিড় দাঁড়ার এমআরআইও। স্নায়ুর কোনও সমস্যা পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। গতকালই তাঁকে নর্ম্যাল বেডে শিফট করা হয়। মন্ত্রীর ডায়াবেটিস ডায়েট চলছে। রক্তের রিপোর্ট নর্ম্যাল বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন