সাশ্রয় নিউজ ডেস্ক ★ আগরতলা : শুক্রবার সন্ধ্যে ৭ টায় ২৫ খোয়াই মণ্ডলের উদ্যোগে শহীদদের স্মরণে সমাবেশকে সামনে রেখে সিঙ্গিছড়া ছন্দনীড় কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির উদ্যোগে খোয়াই এর সর্বস্তরের কর্মচারীদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী। সভার পৌরহিত্য করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সভাপতি অশোক দাস। সভায় উপস্থিত ছিলেন, ২৫ খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস‚ সহ সভাপতি প্রনব বিশ্বাস‚ কার্যনির্বাহী সদস্য চিরন্তন দাস‚ ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা দেব বিশ্বাস‚ সিঙ্গিছড়া শক্তিকেন্দ্রের কো-অর্ডিনেটর সুবল নাথ প্রমুখরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন টি‚আর‚কে‚এস্‚ খোয়াই কমিটির কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ। সভার সভাপতি অশোক দাস সংক্ষিপ্ত আলোচনা করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। গোটা সভার কাজ পরিচালনা করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সাংস্কৃতিক সম্পাদক সৌরপ্রতিম শর্ম্মা। এদিন সভায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ‚ খোয়াই কমিটির সম্পাদক অমিত দাস‚ সহ-সভাপতি অরুপ দাস‚ অফিস সম্পাদক রক্সন দাস‚ কার্যনির্বাহী সদস্য বরুণ দাস‚ বিষ্ণু গোপ‚ পাপন দেব‚ সৌরভ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তৎসঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভার সর্বস্তরের কর্মচারীরা। উল্লেখ্য যে‚ আগামী ১৮ ই জানুয়ারি রবিবারে বেলা ১ ’টায় সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে উপস্থিত থাকতে‚ অংশগ্রহণ করতে খোয়াই বিধানসভার সর্বস্তরের কর্মচারীদের‚ সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মচারী নেতৃত্বরা।




